সংঘাত
সংঘাতে কেউ কখনো রয়েছেন চিরজীবি,
নবীন রয়েছেন কোথায়?
প্রবীণ থেকে প্রমত্ত আজ সংঘাতে লিপ্ত,
আধমরা কাঁদছে ব্যাথায়।
তবুও মানুষ দেদার করছে সংঘাত,
এ কোন ফলের আশায়।
তপ্ত হচ্ছে পৃথ্বী আজ সংঘাতে,
সংকটে ভুগছে ভালোবাসায়।
কোন সে অমৃত পান করবে বলে,
মানুষে মানুষে সংঘাত।
দিনে দিনে বাড়ছে পীড়ন,
আঘাতে বাড়ছে প্রত্যাঘাত।
প্রেরণা দিচ্ছে কোন সে আশা,
নেপথ্যে রয়েছে কারা?
মানুষ আজ জীবন্ত লাশ,
সংঘাতে প্রিয়জন হারা।
প্রতিহত করো সব সংঘাত,
ভালোবাসা দাও ছড়িয়ে।
নতুন সকালে আর নয় স্বজন হারা কান্না,
দাও সেই সকাল ফিরিয়ে।
Thursday, July 25, 2019
প্রীতম শীল
Subscribe to:
Post Comments (Atom)
অনুপম রায়
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment