Thursday, January 24, 2019

দুলাল চক্রবর্তী

অবুঝ মন

মাগো, তুমি আসবে বলে
একলা জেগে রই,
ঘুম পাড়ানি গান শোনাবে
সেটা হল কই?

মাগো, আমি তোমার অবুঝ শিশু
কুসুম কোমল মন,
মনে মনে ভাবি শুধু
তুমি আমার হারিয়ে যাওয়া ধন।
শুকতারাটা জ্বলে মাগো
শুধুই চেয়ে থাকি,
চাঁদের আলোয় জাল বুনে যাই
রাত জাগা এক পাখি।
সকাল সন্ধ্যে কাটে আমার
আমি পাগল পারা,
সবই আছে, শুধু নেই মা তুমি
তাই, আমি বাঁধন হারা।

পরিচিতিঃ-
-----------------
কবি দুলাল চক্রবর্তীর জন্ম পূর্বপাকিস্তানের চট্টগ্রামে। বর্তমানে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের বাসিন্দা। তিনি প্রাবন্ধিক এবং গল্পকারও। ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন শিক্ষকতার শেষে বর্তমানে অবসরে। অবসরে সাহিত্য চর্চা করেন। লেখালেখি করেন। বিভিন্ন সরকারী ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়। শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ লেখার জন্য তিনি একটি স্বতন্ত্র পরিচয় লাভ করেছেন।

অভ্রজিৎ দেবনাথ

আজকের নেতাজী

আজকের জমানায়, সুট-বুট গায়ে,
পাড়ায়-পাড়ায়, প্রতি গলির মোড়ে
কত নেতাজীরা ঘুরপাক খায়।
আমিও নেতাজী, তুমিও নেতাজী
নেতাজী হলে দামী গাড়ি, পাওয়া যায় সম্মান।
দাদাগিরি যার বেশি তিনিই মহান।
দরিদ্রের অশ্রু মুছতে যান না উনি
হাত নোংরা হওয়ার ভয়ে;
ট্রাফিকে থেমে যায় কত এম্বুলেন্স
নেতাজী আগে যাবে বলে।
ভোট ফুরোলে তাঁর কাছে মূল্য নেই 
কোনো মানুষের কান্নার;
নেতাজী উনি-
রঙিন একটা মঞ্চ চাই তাঁর,
মিথ্যা বলবার।

সামিন শুভ

মানুষ হতে চাই


আমিও হতে চাই মানুষ 
মান আর হুশে ভরা তুমুল মানুষ 
একঝাঁক অমানুষের ভীড়ে
আমিও বেড়েছি ধীরে ধীরে
পরিণত হয়েছি আগামীর আজ
শিখেছি ভন্ড কেমন বদলায় মেজাজ
দুষ্ট দিমাগ ভরা পাপের জঞ্জালে
মানুষ নামে অমানুষ ছেপেছে কঙ্কালে
দিনে দিনে পশু বেড়ে পিশাচ বনে যায়
একে একে সোয়াবের বাতি নিভে যায় 
হিসাব নিতে অন্তর-আত্মা মুখোমুখি 
অমাবস্যায়  হৃদয়ঘন যেন সদ্য দুজখি
অমানুষের ভীড়ে তব কেমন ঘুমন্ত হুশ
আত্ম-অভিমানে ঘেরা আদর্শ মানুষ!
পথভ্রষ্ট নবজাতক আমি আগামীর কাল
আমিও তো পাওনা একটা সদ্য-সক্কাল।

পরিচিতিঃ-
----------------
সামিন শুভ'র জন্ম ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘরে। মননস্রোতে তার লেখা প্রকাশিত হয়।

বিজন বোস

জয়তু নেতাজী

জয়তু নেতাজি বীর সন্তান

উচ্চ তোমার শির

সর্ব কর্ম মাঝে স্বাধীনতার স্বপ্ন আজন্ম লালিত,

পরিপূরণে সর্বতো চেষ্টা--

অজেয় তুমি বীর ।

আজও বাজে কানে

"তোমরা আমায় রক্ত দাও

স্বাধীনতা দেবো আমি"

লক্ষ কোটি প্রাণে বাজে মুক্তির স্বাদ;

 যে মুক্তি পরাধীনতার গ্লানি

ধুয়ে মুছে করে দেবে সাফ --

স্বাধীন নিশান উড়বে দেশে

--সে মুক্তির দূত তুমি ।

আজও জাগায় শিহরণ

"দিল্লি চলো ধ্বনি "

রক্ত পিপাসু ব্রিটিশের বেড়ে যায় হৃৎকম্প

রাজদণ্ড ছেড়ে পালানোর পথ খুঁজে বেড়ায় তারা

'সূর্য অস্তমিত নয় '--একদিন ভেবেছিল যারা,

ভারত মায়ের দামাল ছেলেরা তোমার মন্ত্রগুপ্তি--

প্রাণে প্রাণে কন্ঠে কন্ঠে ধ্বনিয়া আসে

চাই ভারত মাতার চির 'শৃঙ্খলমুক্তি' ।

ওই দেখ ওড়ে বিজয় নিশান

ভারত স্বাধীন দেশ,

মর্মে মর্মে চকিত ভাবনা!

প্রেরণা তুমি ----

তবু কেউ করে সংশয়--

বেঁচে কি তুমি ?

কেউ বলে আলবৎ বেঁচে ,

মৃত্যু কি তোমায় স্পর্শিতে পারে ?

মনে মনে ভাবে কোটি প্রাণ যারে--

ভারত মাতার বীর সন্তান

বেঁচে আছো তুমি, বেঁচে থেকো তুমি

জনগনমন মন্দির মাঝে ,--

তুমিই বরণ্যে  ভারত-ত্রাতা

স্মরনে মননে তেইশে জানুয়ারি

হিল্লোলিত ভারত মাতা,

বিশ্ববন্দিত বীর প্রনামি তোমায়

তুমি বিশ্ব নন্দিত নেতা ।


পরিচিতিঃ-
------------------

বিজন বোসের জন্ম দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম হরিণার চালিতাছড়ি গ্রামে। দীর্ঘদিন সাহিত্য চর্চা এবং সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। কবির লেখা রাজ্যের বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় মূল্যত তিনি মনন স্রোতের একজন নিয়মিত লেখক।

প্রকাশিত কাব্যগ্রন্থ -

1.প্রতিবাদী তীর (স্রোত প্রকাশনা)

বর্তমানে তিনি 'মনু থেকে ফেনী' নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন।

অনুপম রায়

ছেঁড়া তার

একজোড়া তাড়ের আওয়াজে
সমাজের কলম কম্পিত;
যেথায় সত্য,সেথায় ধর্ম
এ কারণেই তাড়জোড়া সত্যের গান গায়।
ফলাফল তার পূণ্যলাভ!

ছোটবেলাতেই তার দীক্ষাগ্রহণ সম্পূর্ণ হয়।

দীক্ষাগুরু মানবিকতা থেকেই বীজমন্ত্র প্রাপ্য ;
বীজমন্ত্র–কল্যাণ,কল্যাণ,কল্যাণ, কল্যাণ

প্রত্যেকটি রাতে স্বপ্ন দেখে কল্যাণের!

কল্যাণের কল্পনায় তাড়জোড়া বেঁচে থাকার আনন্দ অনুভব করে।

কিছুক্ষণ আগেই তাকে খুন করা হয় 

ছিঁড়ে যায় তাড়জোড়া।
একজোড়া তাড়ের পরিণাম ছেঁড়া তাড়
তবে, অপরাধী নিষ্পাপ।

পরিচিতিঃ-
------------------
অনুপম রায়ের জন্ম দক্ষিণ ত্রিপুরায়। বর্তমানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কোর্সে পাঠরত ছাত্র। মননস্রোতে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়।

মোঃ রুবেল

আমি ও ওরা

ঘোর তমসায় ভীতু আমি;

চার দেওয়ালের গন্ডীতে আবদ্ধ।
আমার অবসাদগ্রস্ত চোখ দেখেছে --
তোমাদের ঘাত-প্রতিঘাত বিপ্লবের মহামিছিল।
তোমরা প্রকাণ্ড ইমারত বানিয়েছ;- 
উন্মুক্ত গগনকে ছাদ ভেবে।
আস্তাকুঁড়কে লঙ্গর-খানা ভেবে।।
দিনের আকাশে অর্ধনগ্ন শরীর জ্বালিয়ে দাও;-
একচিলতে নিশি চাঁদের আভায় স্নাত হওয়ার আশায়।
বর্ষায় গা ভিজিয়ে শীতল কর;
আর শীতে কাতর তোমরা একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটো লক্ষহীন সমরযাত্রী হয়ে।

এমন নাকাল দৃশ্যের প্রয়াসহীন নির্বাক বালক আমি;

হাজারো জনতার ভিড়ে নিজের স্বার্থসিদ্ধিতে লিপ্ত থাকি।


পরিচিতিঃ-
-----------------

মোঃ রুবেল আগরতলায় থাকেন। মনন স্রোতের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু সাহিত্য পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে


জয়ন্ত দেবনাথ

ভারতবর্ষ এই দেশ, আমাদের দেশ।


ভারতবর্ষ আমাদের দেশও এগোচ্ছে , তাঁরই সাথে সাথে আমারাও এগোচ্ছি ।কিন্তু মধ্যযুগীয়ও লেজ কিন্তু এখন ও পর্যন্ত ছাড়িনি । আজও আমরা কন্যাভ্রুনের রক্ত নিয়ে রঙ খেলি , আজও কন্যারা বিক্রি হয়, কন্যারা জোগায় তাদের বাবার নেশার টাকা, আর আজও ধর্মের দোহাই দিয়ে বিয়ে হয় পাথরের সাথে, গাছের সাথে । এরপর হয় ক্রীতদাসী, দেবদাসী, যোগিনী । তারপর কোন নাম না জানা নিষিদ্ধপল্লির চামেলি বাই।ভারতবর্ষ এই দেশ তো এগোচ্ছে , এগোচ্ছি তার সাথে সাথে  আমরাও । 
মিছিলে মিটিং-এ সৃজনে, ছন্দে মুখর আমরা, চায়ের কাপে তুফান তুলে আধুনিক আমরা। কিন্তু মেয়েদের যে ইচ্ছে ডানাগুলো , তাদের যে গোপন ব্যাথা ? তার কি কোন জায়গা নেই এই আমাদের আধুনিক সমাজে ? যখনই তারা একটু মুক্তির আশায় আকাশের নীল খুঁজে বেড়িয়েছে, ঠিক তখনই নীল আকাশকে পুড়তে দেখেছে, আকাশের গায়ে আগুণ দিয়ে লিখেছে 'স্বাহা'। এখানে মুক্তো ভাবে ওড়ার কোন আকাশ নেই। যেখানে সতীর দেহ ফালা ফালা করে একান্নপীঠ হয়, সেখানে পুকুরে, নদীতে লাঞ্ছিতাদের লাশ ভেসে উঠবেই। ক্ষমতা, রাষ্ট্র, হিংস্রতা যে হাতধরেই পথ চলে। 
সভ্যত্যা যদি এই রকম হয়, তবে দিকে দিকে গৃহযুদ্ধ বাধুক। পলাশ, শিমুলের হাত ছেড়ে দিকে দিকে গাইতে হবে সত্যিকারের সভ্যতার গান। রাষ্ট্র আর পিতৃতন্ত্রের গর্ভগৃহ উপড়ে ফেলে গাইতে হবে শিকল ভাঙার গান। 


" বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও..."


উৎপল দেবনাথ

স্বস্তি 

অজস্র ভোর জেলে ডিঙি পার হয়ে তুমি 

তোমার ঠোঁট রাঙানো লিপস্টিক 
তোমার কাছে চুমু খাওয়ার গল্প শোনা 
অগ্ন্যুৎপাতের আলোড়ন,

আমার শরীরে শিহরণ জাগা।

তোমায় নির্ভয়ে স্পর্শ,

তুমিই কামিনী ভোর  রাত্রির যামিনী  

রাত্রি নিশিতে চুরির কনকন আওয়াজ,

তোমার সাড়া বোঝা।

আমি আড়ালে দেখি উন্মাদ আমি 

তোমার  রহস্যে লুকানো থাকা শরীরে
জমে থাকা ভোরের শিশিরে বড় বড় দীর্ঘশ্বাস 
আমার মাথা তোমার বুকে স্বস্তি পায়।
এই হৃদয়ে প্রেম চাষ,বসন্ত থাকে বারোমাস।
তোমার আচঁল ভোরকে টেনে আটকে রাখতে চায়।

কবি পরিচিতিঃ-
........................
উৎপল দেবনাথের জন্ম ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া মমহকুমায়। বর্ততমানে মহারাজা বীর বিক্রম কলেজে পাঠরত।


Sunday, January 20, 2019

পৌলমী সাহা

অবচেতন মন অবচেতন কিছু কথা


 এ ভোর না হোক তোমার,

তবে কি আমার হবে?

ঐ উড়ন্ত পাখি না হোক তোমার  সাথী,

তবে কি আমার হবে?

ফুলের সুরভী তোমার কাছে ধরা নাই বা দিলো,

তবে কি আমার হবে?

এ রাস্তা এ শহর ডাকছে তোমায় অচিন্তে,

তাও কি তুমি এড়িয়ে যাবে?

তুমি পাষন্ড নাকি হারানোর ভয় বুকের ভেতর;

কারোর ডাকে তোমার অবচেতন মন,

রাগ ক্ষোভ যন্ত্রণায় কেমন এক ,

ক্লান্ত হওয়ার কায়িক শ্রম!

বেবাক তুমি তবুও আজ,

প্রত্যাশার খামে বন্দী হলে!

ধন্য হয়ে পুষিয়া লও এ মানবজীবন,

সুখ দুঃখের বিচার , সে হোক্ তবে মৃত্যুরি পরে..!!

                                         

পূজা মজুমদার

পাথর নিয়ে কাব্য লেখা


কবিরা নাকি আবেগ দিয়ে চলে
বাস্তবতার সাথে তাদের কখনও হয়নি দেখা।
কবিরা শুধু জেগে স্বপ্ন দেখেন,
অভিযোগ কতো আছে জমা
তাদের হয়নি জীবনের মুখোমুখি বসা।
তাহলে তুই কি নীড়েট পাথর?
জীবনের প্রতি ভাঁজে অভিমান,
রাগ,অপবাদ,ঘৃনা আর ভালোবাসা।
না পাওয়ার যন্ত্রনা, কবির বুকেও
ভীষন করে বাঁজে।
তাহলে আবেগটা আসে কোথা থেকে শুনি, 
এই সংসার থেকে,না কি?
বাস্তবতা কি,এই জীবনই তো!
কবিদের কি জীবন নেই?
রুঢ় জীবন কেড়ে নেয় আবেগ,
বিবেক,বোধ- সব, সব। 
তবু কবি আবেগ পুষেন,খাঁচায় রাখেন,
বুকে রাখেন খুব যতন করে।
নইলে কি হতো তোকে নিয়ে
এত্তো কাব্য আর গল্প লেখা?
খাতা জুড়ে কেবল তোর মুখ আঁকা?
তুই তো নীড়েট পাথর
পরে থাকতি একা, একা।
কবি আছেন বলেই না তুই আছিস
নইলে কার এতো শখ পরেছে , 
পাথর নিয়ে কাব্য লেখা।

অরিজিৎ মজুমদার

জীবন্ত মায়াবিনী


অপ্সরা রূপ সুন্দর হয়তো সে নয়

সৌন্দর্য্যে সে সমাজে হার মানে নিশ্চয়, 

তবুও সে সবার চোখে   মনমোহিনী

সুন্দর মনে ভরপুর সেই মেয়েদের কাহিনী।

মায়া মাখানো দুই নয়ন  যেন  আবেগউত্তাল

কথাতেও মায়া ঝরিয়ে ভাসায় মনের পাল। বাপের ঘরকে  যেমন তাঁরা করছে আলোয় আলো

পতির ঘরে তাকে ছাড়া সব এলোমেলো। 

দুহাতে সে পূরণ করে স্বামীর যত আব্দার

চাওয়ার আগে সব মিটায় যা সন্তানের দরকার, একসাথে  দুই পরিবারের  নয়নের মনি

আমার মতে প্রতিটি মেয়ে জীবন্ত মায়াবীনি।


অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...