Wednesday, May 8, 2019

মনন স্রোতে আপনাকে স্বাগতম

মনন স্রোতের বর্ষপূর্তি উপলক্ষ্যে কবি, লেখক, প্রাবন্ধিক, গবেষক, পাঠক সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 

শুভ জন্মদিন

সম্পাদক প্যানেল

যে প্রজন্ম দেশের হাল ধরতে চলেছে আগামীতে, এখন সে প্রজন্মের যত্ন নেওয়া এবং ভবিষ্যতে সে প্রজন্মকে স্থান করে দেওয়া আমাদেরই কর্তব্য। রাষ্ট্রের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব আমাদের সকলেরই রয়েছে। সাহিত্য জগতটাও এর বাইরে নয়। সমাজের পুরাতন ব্যাবস্থাকে আধুনিক সভ্যতার আওতায় নিয়ে আসার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে সাহিত্যের অবদানও অনস্বীকার্য। ত্রিপুরা রাজ্যের দক্ষিণ প্রান্ত থেকেই এক বছর আগে আত্মপ্রকাশ করেছিলো মনন স্রোত। শুরুতে আমরা ভাবিনি এত'টা জনপ্রিয়তা পাবে। আজ এক বছর পরে মনন স্রোতের নিয়মিত পাঠক সংখ্যা দেশে বিদেশে প্রায় ৬ হাজার। সকলের সহযোগীতা ও ভালোবাসায় মনন স্রোতের পথচলা এখন অনেকটাই মসৃণ।

আজ মনন স্রোতের বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল পাঠক, লেখক এবং কবিদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলোতেও একটি ওয়েব ম্যাগাজিন হিসেবে মনন স্রোত তার সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কথা বলার ইতি টানছি।

                  শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                      জয় দেবনাথ
                          সম্পাদক

কবি প্রণাম

ছবিতে মনন স্রোতের মডেল শিল্পী সুমন / ক্যামেরায় দ্বীপজ্যোতি চক্রবর্তী

শৌভিক বাগচী

যাওয়ার আগে

যাওয়ার আগে কতগুলো
শব্দ দিয়ে গেলাম |
শব্দ গুলোর নীরব বিচরণ
হয় তো তোমার তুমিকে
তুলে দেবে বহুদূর
ওই আকাশে ,মেঘ সোহাগীর
বুক জুড়ে থাকবে তুমি |
তোমার শরীরে থাকবে
মাটির গন্ধ ,
চেতনায় অনিবার্য বৃষ্টি
এরই মাঝে বয়ে যাবে
নির্ঝরের স্রোত
অবিরাম ,অবিশ্রান্ত শব্দের স্রোত
মনন স্রোত |

সোনালী রায় বাগচী

বিবর্তনবাদ

মরুভূমির বালুকণা শুষে নেয়
রাতজাগা স্বপ্নের জলবিন্দু গুলিকে ।
পোড়া কাঠের গন্ধে ক্রমশঃ
সজীব হয়ে ওঠে চিতার আগুন ।
এও হয়তো আত্মশুদ্ধিই একপ্রকার ।
জমিয়ে রাখা ক্লেদ বেঘোর জ্বরের
প্রলাপ হয়ে উগরে দেয় লাভা ।
ক্রমেই স্তরীভূত হয় চেতনার অন্তর্দ্বন্দ্ব ।
ঘিরে থাকা উত্তাপ আচমকাই ছুঁয়ে দেয় তোমার হিমালয় কঠিন শীতলতাকে ।
বুঝি এখান থেকেই জন্ম ,
একটা নতুন জীবনের ।

শান্তনু চক্রবর্তী

ক্রিটিকাল রেস স্টাডিজ

কিছু কিছু শব্দের উচ্চারণে নীরবতা বিরাজ করে
আর ঠিক এরকমই একটি শব্দ বিভাজন
ছোটোবেলায় জল বিভাজিকা ও অনু পরমাণু বিভাজন ছাড়া
তেমন কিছুই ঠিক মনে নেই
এখন সাহিত্যের ছাত্র
থিওরি বা তত্ত্ব পড়ি
সহজ সহজ সব কথা কঠিনভাবে বলা
তেমনই একটি থিওরি ক্রিটিকাল রেস স্টাডিজ
রেসিজম কাকে বলে তার সংজ্ঞা নির্ধারণ করতে আমাকে
আফ্রিকা বা আমেরিকা ভ্রমণ করতে হয়
ইন্টারনেটের সাহায্যে
কখনো ভাবিনি আমার শহরে
কালো দুজন মহিলা যখন অটোতে উঠে
আমার পাশে বসে
তামাটে চামড়ার ড্রাইভার ও আমি
নাকে হাত দিই আর ওরা নেমে গেলে
দু-দফায় থুতু ফেলে প্রায়শ্চিত্ত করি
এবং ওদের খাটাশ ও বর্বর ভেবে
চুপচাপ দুজনেই নিজের জাতিগত উচ্চাভিমান নিয়ে গর্ববোধ করি
তবে পরীক্ষায় কিন্তু আমি রেসিজমের উদাহরণ হিসেবে
আফ্রিকা ও আমেরিকার কথাই বলব।

সুমন পাটারী

আগুন ও ছাই

আমার সমস্ত সুখ দুঃখ
চারদিক থেকে এসে
ঢুকে গেছে একটি বিন্দুর ভেতর
সেই বিন্দুতে ফুটে উঠেছে একটি ফুল

ফুলটি রোদে মাথা তুলেছে
ফুলটি বাগানে পাপড়ি মেলছে
বিজ্ঞাপনের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে বাতাসে।

দিখন্ডিত আকাশের নিচে
প্রজাপতির ভিড়,

ফুটতে ফুটতে ফুলটি আগুন হয়ে যাচ্ছে
দেখতে দেখতে আমি ছাই হয়ে যাচ্ছি।

অভীককুমার দে

উৎ সব

উৎসের চোখে চশমা,
কাচের সিঁড়ি বেয়ে নেমে আসছে উৎ সব !

কত কি ধরতে গেলে আরও আসে কত !
শত সহস্র যোজন দূরে রোদের আলো,
কাতর পাথর মাটি;
অদৃশ্য ঘোড়া পালাবার পথ খোঁজে
একা, ভবঘুরে বাধাহীন মায়াপথ
শূন্যে শীতল পাটি ?

এসব দেখেই চশমার জালে জল
জ্বলে চোখ, জলে ঝুলে থাকে উল্টো ছবি, তবু
কোনও বিরহের ঢেউ জাগা শূন্য বুকে
সুখের সুর খুঁজি মমনস্রোতে।

অশোকানন্দ রায়বর্ধন

দা  গ 

মেঠোপথে প্রান্তরেখা ছোঁবার পরপরই
হাতছানি দেবো ভেবে রেখেছি মনে মনে
যখন চোরাই নুপূ র বেজে উঠবে উদোম ফাঁকামাঠে
তার কী সময় হবে উনুনআঁচ ফেলে রেখে দিগন্তে দৌড়ুবার

ঘর ছেড়ে যাবার আগে পরিপাটী রাখতে হয় সবকিছু
যাতে কোনো পরকিয়া দাগ না লেগে থাকে  ভুল করেও৷

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...